Web Analytics

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ ও উদ্ধার মহড়া পরিচালনা করেছে। সোমবার, ১৯ অক্টোবর সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১টায় মহড়া শেষ হয়। হাইকোর্ট ভবনের মিলনায়তনে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন তাত্ত্বিক প্রশিক্ষণ ক্লাস নেন।

তাত্ত্বিক ক্লাসের পর এনেক্স ভবনের সামনে ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে অগ্নিকাণ্ডের প্রাথমিক পর্যায়ে আগুন নেভানোর কৌশল হাতে-কলমে দেখানো হয়। ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে রোপ ডিসেন্ডিং, টু-পয়েন্ট সাসপেনশন, রোপ র‍্যাপেলিং, অটোস্কেপ এবং টিটিএল বা টার্নটেবল ল্যাডার ব্যবহারের পদ্ধতিও প্রদর্শন করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কমান্ডার মো. ফয়সালুর রহমান ও এনামুল হকের পরিচালনায় মহড়াটি হয়। এতে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. নুরুল আমিন বিপ্লব, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ এবং অতিরিক্ত রেজিস্ট্রার মো. আবু সাঈদ উপস্থিত ছিলেন। উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিয়ে অগ্নিনির্বাপণ যন্ত্রের সঠিক ব্যবহার অনুশীলন করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।