Web Analytics

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ প্রতিরোধে জুলাই জাতীয় ঐক্যের ভিত্তি হবে। বৃহস্পতিবার মুক্তিযুদ্ধের ৯ম সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের ৩৭তম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্য প্রয়োজন। গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। সরকার ও বিরোধী দলের বিভাজন না করে এ লক্ষ্য পূরণে সবাইকে এক হওয়ার কথাও বলেন। তিনি মেজর জলিলকে স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি দাবি করে তৎকালীন মুজিব সরকার ও ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন।

জাগপা মুখপাত্র আরও বলেন, হিন্দুস্তান ও আওয়ামী লীগের পুরোনো ষড়যন্ত্র এখনো বহাল রয়েছে বলে তাঁর দাবি। জুলাইকে ধারণ করে একত্রিত হয়ে সব ষড়যন্ত্রের নীলনকশা বাংলার মাটিতে কবর দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনসহ দলটির ঢাকা মহানগর ও যুব শাখার কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।