Web Analytics

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) ভোরে নিহতদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, ছেলে পারভেজ ও মেয়ে সাদিয়া রহমান। নিহতদের পিতা নমির হোসেন দরজার সামনে রক্ত দেখে ঘরে প্রবেশ করে খাটের ওপর চাদর ঢাকা অবস্থায় লাশগুলো দেখতে পান।

স্থানীয়দের ধারণা, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, তার মেয়ে, জামাই ও নাতি-নাতনিকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান (পিপিএম) জানান, চারজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।