Web Analytics

সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেছেন, শুধু মজুরি বাড়িয়ে পোশাক শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। নিরাপদ কর্মপরিবেশ, শ্রমিকের অধিকার, মাতৃত্বকালীন ছুটি এবং সম্মানজনক আচরণ নিশ্চিত করার ওপর তিনি জোর দেন। শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ের এফডিসিতে পোশাক খাতের অস্থিতিশীলতা দূরীকরণবিষয়ক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মালিক, শ্রমিক ও সরকার যৌথ আলোচনার মাধ্যমে বেতনকাঠামো নির্ধারণ করলে বর্তমান অস্থিতিশীলতা এড়ানো সম্ভব হতো। মজুরি নির্ধারণে দ্রব্যমূল্য, শ্রমিকের জীবনযাত্রার ব্যয় ও মালিকপক্ষের সক্ষমতা বিবেচনা করা উচিত। শ্রমিক অসন্তোষে বন্ধ কারখানা সময়মতো অর্ডার সরবরাহ না করলে ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পাঁচ দফা দাবিকে কেন্দ্র করে বিক্ষোভ, সংঘাত, সড়ক অবরোধ ও ভাঙচুরের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও পূর্ণ স্থিতিশীলতা ফেরেনি। প্রতিযোগিতায় ঢাকা কলেজকে হারিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বিজয়ী হয় এবং ট্রফি, ক্রেস্ট ও সনদ পায়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।