Web Analytics

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে একাধিক শর্ত তুলে ধরেছে ইরান। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনের মতে, কাতারের মধ্যস্থতায় নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এসব শর্ত জানানো হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, ওই বৈঠকে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে তেহরানের দাবিগুলো মার্কিন প্রতিনিধির কাছে উপস্থাপন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, শর্তগুলোর মধ্যে সব ফ্রন্টে চলমান যুদ্ধের অবসান এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কথিত আগ্রাসন বন্ধ করা রয়েছে।

তেহরান হরমুজ প্রণালিতে আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ অবমুক্ত করার দাবিও জানিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে প্রণালিটির পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে। ইরানের এসব শর্তের বিষয়ে যুক্তরাষ্ট্রের তাৎক্ষণিক প্রতিক্রিয়া কী ছিল, তা স্পষ্ট নয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।