Web Analytics

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ডিজিটাল মাধ্যমে পরিচালিত অননুমোদিত ঋণ কার্যক্রম থেকে জনসাধারণকে সতর্ক করেছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, সহজ শর্তে ও দ্রুত ঋণের প্রলোভন দেখিয়ে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই এ কার্যক্রম চালাচ্ছে।

বিএফআইইউ বলেছে, বাংলাদেশে ঋণ প্রদান একটি নিয়ন্ত্রিত আর্থিক কার্যক্রম এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ডিজিটাল মাধ্যমে ঋণ দেওয়া বৈধ নয়। এসব প্ল্যাটফর্ম ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, ফোনে থাকা যোগাযোগের তথ্য, ছবি ও অন্যান্য সংবেদনশীল তথ্য সংগ্রহ করছে বলে সংস্থাটি জানিয়েছে। ঋণ আদায়ের নামে অযাচিত চাপ, ভয়ভীতি, তথ্য প্রকাশের হুমকি, অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগও রয়েছে।

সংস্থাটির নজরে এখন পর্যন্ত ৩১টি অননুমোদিত মোবাইল অ্যাপের তথ্য এসেছে, যার মধ্যে সাথী লোন, পপক্যাশ, ফিনক্যাশ, কুইক লোন, কুইক টাকা, ঢাকা ফিন ও লোনভাইব রয়েছে। অপরিচিত অ্যাপ বা প্ল্যাটফর্ম থেকে ঋণ না নেওয়া, ব্যক্তিগত বা ব্যাংক তথ্য না দেওয়া এবং অগ্রিম বা প্রসেসিং ফি দাবিতে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। প্রতারণার শিকার হলে বিএফআইইউতে অভিযোগ করতে বলা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।