Web Analytics

যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে এক আলোচনায় ইসরাইলের সঙ্গে ভারতের শক্তিশালী কৌশলগত সম্পর্ক বজায় রাখার পক্ষে মন্তব্য করে রাজনৈতিক বিতর্কে জড়িয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, জাতীয় স্বার্থ ও প্রতিরক্ষা প্রয়োজন বিবেচনায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক জরুরি এবং অস্ত্র কেনার ক্ষেত্রেও ভারতের স্বার্থকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে তিনি হামাসের ৭ অক্টোবরের হামলা ও গাজায় ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা করেন।

রাহুল বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক রাখার অর্থ গাজায় তেলআবিবের কর্মকাণ্ড নিয়ে নীরব থাকা নয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন বা ইসরাইলের চাপেও ভারতের নিজস্ব অবস্থান থেকে সরে আসা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন। তবে তার বক্তব্যে কংগ্রেসের মিত্রদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী ও সোনিয়া গান্ধী আগে গাজায় ইসরাইলি হামলাকে গণহত্যা বলেছেন এবং ভারতের নীরবতার সমালোচনা করেছেন।

সিপিআই(এম) নেতা পিনারাই বিজয়ন রাহুলের অবস্থানকে কংগ্রেসের ‘প্রকাশ্য দ্বিচারিতা’ বলেছেন। সিপিআই(এমএল) লিবারেশনের দীপঙ্কর ভট্টাচার্যও এর সমালোচনা করেছেন। তবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা শশী থারুর রাহুলকে সমর্থন করে বলেন, কৌশলগত সম্পর্ক রাখা এবং গাজায় সামরিক অভিযানের বিরোধিতা দুটি ভিন্ন বিষয়। ভারত আনুষ্ঠানিকভাবে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে থাকলেও মোদি সরকারের সময়ে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।