Web Analytics

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বারখান জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারতীয় মদতপুষ্ট সাত সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বুধবার সকালে নোশাম এলাকায় ফিতনা আল-হিন্দুস্তান নামের সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানের সময় উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়, এতে পাঁচ সেনাসদস্যও নিহত হন।

আইএসপিআর জানায়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করার পর সংঘর্ষ শুরু হয় এবং এতে উভয় পক্ষের প্রাণহানি ঘটে।

জিও নিউজের বরাতে প্রকাশিত প্রতিবেদনে অভিযানের সময়কাল বা নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।