Web Analytics

জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে যুক্তরাজ্যের উপকূলীয় অঞ্চলে ঘরবাড়ি, সড়ক ও রেললাইন ধীরে ধীরে সমুদ্রে বিলীন হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আগামী কয়েক দশকে হাজার হাজার সম্পত্তি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ঝুঁকিতে পড়বে, অথচ এখনো কোনো জাতীয় পরিকল্পনা গৃহীত হয়নি। দক্ষিণ ডেভনের স্ল্যাপটন লাইন সড়কের একটি অংশ শীতকালীন ঝড়ে ধসে পড়ে, যা কিংসব্রিজ ও ডার্টমাউথকে সংযুক্ত করত। স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির অভিযোগ করেছেন, আর কর্তৃপক্ষ জানিয়েছে পুনর্নির্মাণে প্রায় ১৮ মিলিয়ন পাউন্ড প্রয়োজন।

সরকারি হিসাব অনুযায়ী, আগামী ৮০ বছরে অন্তত ১০ হাজার সম্পত্তি ঝুঁকিতে পড়বে, কিছু অনুমানে এ সংখ্যা ২০ হাজার পর্যন্ত হতে পারে। প্রায় ৬ কিলোমিটার রেললাইন ও ১১৪ মাইল সড়কও হুমকির মুখে রয়েছে। বিভিন্ন এলাকায় উপকূলরেখা ব্যবস্থাপনা পরিকল্পনা নেওয়া হয়েছে—কোথাও প্রতিরক্ষা জোরদার, কোথাও নিয়ন্ত্রিত পুনর্বিন্যাস, আবার কোথাও কোনো হস্তক্ষেপ নয়। ৩৬ মিলিয়ন পাউন্ডের পরীক্ষামূলক প্রকল্পগুলো সম্প্রসারিত হয়েছে, তবে ক্ষতিগ্রস্তদের জন্য কার্যকর ক্ষতিপূরণ বা বীমা ব্যবস্থা এখনো নেই।

বিশেষজ্ঞরা জানান, ইয়র্কশায়ারের কিছু এলাকায় প্রতিবছর গড়ে ৪.৫ মিটার ভূমি হারাচ্ছে, আর কিছু অঞ্চলে উপকূল ভাঙন এখন ‘দুর্যোগ পর্যটনে’ রূপ নিচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।