Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগের শুল্কনীতি সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণার পর অস্থায়ীভাবে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করেছেন। স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে তিনি এ বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেন। ১৯৭৪ সালের যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ১২২ ধারা অনুযায়ী এই শুল্ক আগামী ১৫০ দিন বিশ্বের সব দেশের ওপর কার্যকর থাকবে। একই সঙ্গে আগের শুল্কব্যবস্থা ফিরিয়ে আনার সম্ভাবনা খতিয়ে দেখতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামনে একাধিক বিকল্প রয়েছে যা প্রয়োগ করা হলে আরও বেশি রাজস্ব আসবে এবং দেশ আরও শক্তিশালী হবে। এর আগে ২০২৫ সালের ২ এপ্রিল তিনি ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্টের আওতায় নতুন শুল্কনীতি ঘোষণা করেছিলেন, যেখানে ১০ শতাংশ বেসলাইন শুল্ক ও পাল্টা শুল্ক আরোপ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের আগের শুল্কনীতির ফলে গত এক বছরে যুক্তরাষ্ট্র অতিরিক্ত ১৩ দশমিক ৩৫ হাজার কোটি ডলার রাজস্ব অর্জন করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।