Web Analytics

কুমিল্লার চৌদ্দগ্রামের গোপালনগরে আলমগীর হোসেন নামের এক শিক্ষক দ্বিতীয়বারের মতো এক মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও হয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার ওই ছাত্রীর মা শিক্ষক ও তার তিন সহযোগীর নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, গোপালনগর মহিলা আলিম মাদরাসার নবম শ্রেণির ১৫ বছর বয়সী ছাত্রীকে দীর্ঘদিন ধরে ইভটিজিং ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন নূরানি বিভাগের শিক্ষক আলমগীর হোসেন।

ছাত্রীটি বিষয়টি মাকে জানালে তিনি মাদরাসার দুই শিক্ষক ফজলুল হক ও খায়েরুল ইসলামের কাছে বিচার চান। এরপর বৃহস্পতিবার সকালে ছাত্রীটি মাদরাসায় যাওয়ার পথে আলমগীর হোসেন তাকে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর থেকে দুজনেরই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্থানীয় সূত্র জানায়, এর আগেও শিক্ষক আলমগীর একই ছাত্রীকে একবার তুলে নিয়ে গিয়েছিলেন, পরে পরিবার উদ্ধার করে।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, তিনি ঘটনাটি শুনেছেন তবে আগের কোনো ঘটনার বিষয়ে জানেন না। পুলিশ জানিয়েছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।