Web Analytics

সদ্য সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা টেকসই করতে প্রতিষ্ঠান হিসেবে এর প্রয়োজনীয় কাঠামো, সক্ষমতা ও স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ আয়োজিত বার্ষিক আইন বক্তৃতায় তিনি এ কথা বলেন। বক্তৃতার বিষয় ছিল বাংলাদেশের সাংবিধানিক পরিচয়, বিচার বিভাগের স্বাধীনতা, প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন ও বিচার বিভাগীয় সংস্কার।

তিনি বলেন, বিচারকের স্বাধীনতা এবং প্রতিষ্ঠান হিসেবে বিচার বিভাগের স্বাধীনতা এক বিষয় নয়। কোনো বিচারক স্বাধীনভাবে সিদ্ধান্ত দিতে পারলেও নিয়োগ, প্রশাসন ও আর্থিক ব্যবস্থাপনায় বিচার বিভাগ অন্য রাষ্ট্রীয় অঙ্গের ওপর নির্ভরশীল থাকলে সেই স্বাধীনতা পূর্ণাঙ্গ হয় না। তাঁর মতে, প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসনের অর্থ বিচ্ছিন্নতা নয়।

রেফাত আহমেদ বলেন, বিচার বিভাগকে রাজনৈতিক ক্ষমতার কাছে নয়, আইনের কাছে জবাবদিহি করতে হবে; পাশাপাশি স্বাধীনতার সঙ্গে সততা, স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি। তিনি পৃথক বিচার বিভাগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রস্তাব পুনর্ব্যক্ত করেন এবং বিচারক নিয়োগে মেধা, সততা, দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।