Web Analytics

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাজ্যের পাম্প পর্যায়ে ডিজেলের গড় দাম রেকর্ড ১৯৯.১৮ পেন্স প্রতি লিটারে উঠেছে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে মোটরিং সংস্থা আরএসি। সংস্থাটির হিসাবে, সাধারণ একটি পারিবারিক গাড়ির জ্বালানি ট্যাংক পূরণে এখন প্রায় ১১০ পাউন্ড লাগছে, যা যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় প্রায় ৩১ পাউন্ড বেশি।

এই মূল্যবৃদ্ধির চাপ শুধু ব্যক্তিগত গাড়ির মালিকদের ওপর নয়; শিল্প ও কৃষিখাতেও পড়ছে, যেখানে ডিজেল গুরুত্বপূর্ণ জ্বালানি। জ্বালানি ব্যয় বাড়ায় পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থার খরচও বাড়ছে। নতুন দামটি ২০২২ সালের জুনে রাশিয়ার ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর স্থাপিত ১৯৯.০৯ পেন্সের আগের রেকর্ডকে ছাড়িয়েছে।

আরএসি নীতিবিষয়ক প্রধান সাইমন উইলিয়ামস বলেন, পাম্পের দাম কমাতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কয়েক দিনের বদলে টানা কয়েক সপ্তাহ কম থাকতে হবে। তিনি জ্বালানি শুল্কে ছাড় বা ভ্যাট কমানোর মাধ্যমে চালকদের চাপ কমানোর কথাও বলেন। ২১ সেপ্টেম্বরের আরএসি তথ্যে ১৫ ইউরোপীয় দেশের মধ্যে ডিজেলের দামে ইতালির সঙ্গে যুক্তরাজ্য যৌথভাবে সপ্তম ছিল।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।