ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশের দক্ষিণ উপকূলবর্তী জলসীমা ও কৌশলগত হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ আরও জোরদারের নতুন পরিকল্পনা ঘোষণা করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে তারা আরব উপসাগর ও হরমুজ প্রণালিজুড়ে বিস্তৃত প্রায় দুই হাজার কিলোমিটার উপকূলরেখার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে।
আইআরজিসি বলেছে, এই পদক্ষেপের লক্ষ্য হলো ইরানের জলসীমাকে জনগণের গর্ব ও শক্তির উৎসে পরিণত করা এবং একই সঙ্গে অঞ্চলটির নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করা। এই ঘোষণার মাধ্যমে তেহরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথের ওপর তাদের উপস্থিতি আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছে।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেন, যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চল এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোচ্ছে এবং তেহরান এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে ও ‘শত্রুর অপব্যবহার’ দূর করবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।