Web Analytics

মুসলিম-বিদ্বেষী বর্ণবাদ বিষয়ে গবেষক ড. আমিনা শরিফ বলেছেন, মুসলিম-বিদ্বেষ শুধু ব্যক্তিগত ঘৃণা, কুসংস্কার বা বৈষম্য নয়; এটি বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত একটি বর্ণবাদী ক্ষমতাকাঠামো, যা মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা ও গণহত্যাকে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য করে তোলে। তাঁর মতে, গাজা, ইরান ও লেবাননে চলমান ধ্বংসযজ্ঞ মুসলমানদের বিরুদ্ধে দীর্ঘদিনের বর্ণবাদী ও বৈষম্যমূলক ব্যবস্থার ধারাবাহিকতা।

ড. শরিফ বলেন, এই ব্যবস্থা মুসলমান এবং মুসলিম হিসেবে চিহ্নিত জনগোষ্ঠীকে নিরাপত্তার হুমকি হিসেবে উপস্থাপন করে, ফলে নিপীড়ন, সহিংসতা ও সামরিক অভিযানকে নিরাপত্তার স্বার্থে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, ‘মুসলিম সন্ত্রাসী’র নেতিবাচক ধারণা মুসলমানদের রাজনৈতিক অবস্থান ও অধিকার আদায়ের প্রচেষ্টাকেও স্বভাবগতভাবে হুমকি হিসেবে চিত্রিত করে। এর প্রভাব নজরদারি, আটক ও সামরিকীকৃত সীমান্তের বাইরে যুদ্ধ, রাজনৈতিকভাবে পরিত্যাগ এবং জীবনধারণের প্রয়োজনীয় অবকাঠামো ও পরিবেশ ধ্বংসেও দেখা যায়।

তিনি ফিলিস্তিনকে এমন একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বর্ণনা করেন, যেখানে নিয়ন্ত্রণপ্রযুক্তি ও দমন-পীড়নের কৌশল পরীক্ষা ও পরিমার্জনের পর অন্য অঞ্চলে ব্যবহার করা হয়েছে; তিনি একে ‘প্যালেস্টাইন বুমেরাং’ বলেছেন। ইরান, লেবানন, কাশ্মীর, সিরিয়া, ইয়েমেন, ইরাক ও আফগানিস্তানের সংঘাতের ইতিহাস ভিন্ন হলেও একই প্রবণতা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ন্যায়বিচার অনিশ্চিত হলেও জীবন, মর্যাদা ও মানবিক অধিকার রক্ষায় ধারাবাহিক প্রতিরোধের আহ্বান জানান তিনি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।