Web Analytics

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা বাড়ায় বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার প্রকাশিত ত্রৈমাসিক প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তেলের দাম বৃদ্ধি ও বিনিময় হার অবমূল্যায়নের ফলে দেশে মূল্যস্ফীতি বাড়তে পারে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ সৃষ্টি হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তেলের দাম ৭০ শতাংশ এবং দ্বিতীয় প্রান্তিকে আরও ৩০ শতাংশ বাড়লে জ্বালানির দাম বাড়বে। একই সময়ে বিনিময় হার পাঁচ শতাংশ অবমূল্যায়িত হলে ২০২৬ সালের শেষ নাগাদ মূল্যস্ফীতি শূন্য দশমিক পাঁচ থেকে দুই শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে সরকার যদি রাজস্ব থেকে তেলের মূল্যবৃদ্ধির চাপ বহন করে, তাহলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকতে পারে।

বিশ্লেষণে আরও বলা হয়েছে, জ্বালানি আমদানির ব্যয় বৃদ্ধি ও বিনিময় হার স্থিতিশীল রাখতে হস্তক্ষেপের কারণে রিজার্ভ প্রায় ছয় দশমিক পাঁচ বিলিয়ন ডলার পর্যন্ত কমে যেতে পারে। বাংলাদেশ ব্যাংক নীতিগত প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়ে বিনিময় হারে নমনীয়তা ও জ্বালানি মূল্যে আংশিক সমন্বয়ের পরামর্শ দিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।