Web Analytics

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ২৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৬টি মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিএমপি জানায়, রমনা, লালবাগ, ওয়ারী, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরা ও গোয়েন্দা বিভাগের অভিযানে এসব গ্রেপ্তার করা হয়। অভিযানে ১৩২ কেজি গাঁজা, ১৪ হাজার ৭৬৫ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইনসহ মোটরসাইকেল, অটোরিকশা, মোবাইল ফোন, দেশীয় অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ চলছে এবং রাজধানীতে মাদক ও অবৈধ অস্ত্র দমনে অভিযান অব্যাহত থাকবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।