Web Analytics

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। বৈঠকটি রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টায় কমিটির নেতারা সাংবাদিকদের ব্রিফ করবেন।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ শুক্রবার গণমাধ্যমকে জানান, বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ করা হবে।

এই বৈঠকের মাধ্যমে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থান গঠনের প্রচেষ্টা নেওয়া হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।