Web Analytics

সুদানের পশ্চিম কর্ডোফান রাজ্যের আল-নুহুদের কাছে আল-জারা স্বর্ণের খনি ধসে অন্তত ৬৭ জন নিহত হয়েছেন। সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, বুধবার এই দুর্ঘটনা ঘটে। আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, খনিটি আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফের নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত।

ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খুঁজতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। খনিতে শ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও উদ্ধার সরঞ্জাম না থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সুদান ডক্টরস নেটওয়ার্ক বলেছে, আরএসএফ-নিয়ন্ত্রিত এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা, সুরক্ষা সরঞ্জাম ও উদ্ধার উপকরণ ছাড়াই খনন কার্যক্রম চলছিল।

সংস্থাটি অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি দুর্ঘটনা মোকাবিলায় চিকিৎসা ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। বেসামরিক নাগরিক ও খনিশ্রমিকদের নিরাপত্তার দায়িত্ব নিতে এবং অনিয়ন্ত্রিত খনি কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও আহ্বান জানিয়েছে তারা। সুদানে ক্ষুদ্র পরিসরের খনি শিল্পে ২০ লাখের বেশি মানুষ কর্মরত এবং ঝুঁকিপূর্ণ এই খাত বহু মানুষের জীবিকার উৎস।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।