Web Analytics

ইরানের শীর্ষ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন এবং বর্তমানে অচেতন রয়েছেন বলে দ্য টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে। ৭ এপ্রিল ২০২৬ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তিনি ইরানের কোম শহরের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং অচেতন থাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছেন না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে তৈরি একটি নথি উপসাগরীয় আরব দেশগুলোর কাছে পাঠানো হয়েছে, যেখানে খামেনির গুরুতর অসুস্থতার কথা উল্লেখ রয়েছে। এটিই তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে প্রথম বিস্তারিত তথ্য হিসেবে প্রকাশিত হয়েছে। একই প্রতিবেদনে দাবি করা হয়েছে, তার বাবা সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের প্রস্তুতিও চলছে, যিনি ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন।

এদিকে, যুক্তরাষ্ট্র সংঘাত প্রশমনে ইরানকে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তেহরান তা প্রত্যাখ্যান করেছে এবং পাল্টা শর্ত হিসেবে স্থায়ী শান্তি, হরমুজ প্রণালিতে টোল আদায়ের অনুমতি, দেশ পুনর্গঠন ও হিজবুল্লাহর ওপর হামলা বন্ধের দাবি জানিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।