Web Analytics

ইরানের ২৭টি এয়ারলাইনসের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়েছে তেহরান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত গোলামহোসেইন দারজি এ অভিযোগ করেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, দেশটির বিমান খাতকে লক্ষ্য করে নতুন মার্কিন পদক্ষেপের পর তেহরান এই অভিযোগ তোলে।

দারজির মতে, এসব নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র সমষ্টিগত শাস্তি দিচ্ছে এবং এ ধরনের পদক্ষেপ মানবতাবিরোধী অপরাধের শামিল। তিনি চিঠিতে বলেন, মার্কিন নিষেধাজ্ঞা জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির স্পষ্ট লঙ্ঘন। এর মধ্যে মানবাধিকার আইন এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার বাধ্যবাধকতাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ইরানি রাষ্ট্রদূত বলেন, একটি দেশের বিমান খাতকে নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। গত আগস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান চালানোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি নাকচ করেছিলেন। এক্সে তিনি বলেন, ব্যর্থ নীতি অব্যাহত থাকলে আরও পরাজয় ও যুক্তরাষ্ট্রের প্রতি ইরানিদের শত্রুতা বাড়বে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।